• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত : হাফিজ উদ্দিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
৩১ জানুয়ারি ২০২৬, ০৫:১৫
অ+
অ-
বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত : হাফিজ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আল্লাহর গজবে আওয়ামী লীগ দেশছাড়া হয়েছে। আর বাংলাদেশে আসতে পারবে না। জামায়াতে ইসলামী এখন ইসলাম ধর্মকে পুঁজি করেছে, আগে স্লোগান দিত ‘আমরা হব তালেবান, বাংলা হবে আফগান’, বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তজুমদ্দিন উপজেলার উত্তর শম্ভুপুর ইউনিয়ন আয়োজিত শিবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর একমাত্র তালেবান সরকার রয়েছে আফগানিস্তানে, সেখানে নারীরা ঘর থেকে বের হতে পারেনা, তাদের বিশাল বোরকা, শিক্ষাঙ্গন নারীদের জন্য নিষিদ্ধ। আপনারা জানেন জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিয়েছে কিন্তু এরমধ্যে একজন নারীকে নমিনেশন দেয়নি। তারা মনে করে নারীরা হল চেয়ার টেবিলের মতো, রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো কাজ নেই। অথচ আজকাল নারীরা সব জায়গায় তারা তাদের দক্ষতার প্রমাণ দিচ্ছে। জামায়াতে ইসলামী নারীদের মর্যাদা দিতে রাজি নয়। কোনোদিন জামায়াতে ইসলামীর সভাপতি কোনো মহিলা হতে পারবে না। বেগম খালেদা জিয়া ২৫ বছর বিএনপি সভাপতি ছিলেন। আমরা নারীদের যোগ্যতা দিয়ে বিচার করি, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ।

তিনি আরও বলেন, যদি জামায়াতে ইসলামী সরকার গঠন করে কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন-বিশ্বের পরাশক্তিগুলো আতঙ্কিত হয়ে যাবে যে এইখানে বোধহয় আবার তালেবানি শাসন কায়েম হতে যাচ্ছে। তারা হয়তো আবার নাইন ইলেভেনের মতো ওয়ার্ল্ডটেক সেন্টারে গিয়ে বোমা মারবে যেটা এ তালেবানরা আগে করেছে। সুতরাং তারা যেভাবে ইরাক লিবিয়াকে ধ্বংস করেছে একইভাবে বাংলাদেশেও আক্রমণ করবে তারা যদি এইখানে তালেবানি জামায়াত শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। আপনারা কী এই ধরনের বাংলাদেশ চান? এজন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়া সমাবেশে আরও বক্তব্য দেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মো.খাইরুল ইসলাম/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলাবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল

কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল

খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ

খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ