দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান রুবেলকে সাংগঠনিক সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আসাদুজ্জামানকে ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভবিষ্যতেও সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।
মীর সামসুজ্জামান সৌরভ/রাজবাড়ী
