নাশকতা মামলায় গ্রেপ্তার জয়পুরহাট জেলা আ.লীগ নেতা কারাগারে

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম বেলালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে কালাই পৌরশহরের থানাপাড়া (কৃষি ব্যাংকপাড়া) মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তৌফিকুল ইসলাম বেলাল কালাই পৌর শহরের তালুকদারপাড়া মহল্লার মৃত তাইফুল ইসলাম তালুকদার খোকার ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, একটি নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার তদন্তে তৌফিকুল ইসলাম বেলালের নাম পাওয়া যায়। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চম্পক কুমার/এমজে