বিজ্ঞাপন

‘বাংলাদেশের মানুষ আগামী ১২ তারিখে নতুন এক সকালের অপেক্ষায় আছে’

অ+
অ-
‘বাংলাদেশের মানুষ আগামী ১২ তারিখে নতুন এক সকালের অপেক্ষায় আছে’

জুলাই বিপ্লবের পর দেশে ২৩১ জন মানুষকে মেরে ফেলেছে বিএনপি। যার একটাও বিচার হয়নি। যাদের কাছে নিজের দলের কর্মীদের দাম নাই তাদের কাছে দেশের জনগণের কোনো দাম নেই। বিএনপির ভোটেই জামাত নির্বাচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুরের বিরামপুর পৌরশহরের পল্লবী মোড়ে দিনাজপুর-৬ আসনের (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ। যেখানে তরুণরা চাকরি পাবে, তরুণরা কাজ পাবে। একদল সৎ লোক আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এই সৎ লোকগুলো যদি সবাই সংসদে চলে যায় বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে না ইনশাআল্লাহ। আমরা তো এই পরিবর্তনটাই চাই। আমরা চাই যারা আমাদের এমপি নির্বাচিত হবে তারা শাসক হবে না, তারা হবে আমাদের সেবক। বাংলাদেশের মানুষ আগামী ১২ তারিখে নতুন এক সকালের অপেক্ষায় আছে। বাংলাদেশের মানুষ নতুন এক সূর্যের উদয় দেখবে ইনশাআল্লাহ।

সিবগা বলেন, আনোয়ারুল ইসলাম ভাইকে বিজয়ী করার জন্য দিনাজপুর-৬ আসনের জনগণ কি প্রস্তুত আছে? ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আনোয়ারুল ভাইকে জয়যুক্ত করবেন। ইউএনও অফিস থেকে রেজাল্ট নেব।

বিজ্ঞাপন

এমএএস

বিজ্ঞাপন