বিজ্ঞাপন

বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল তিনজনের প্রাণ

অ+
অ-
বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল তিনজনের প্রাণ

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যসলং ইউনিয়নের দরজারপাড়া (শনিবাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহতরা হলেন, টঙ্গীবাড়ি উপজেলার বেলুয়া গ্রামের আসলাম শেখের ছেলে সানিয়াত শেখ, শাহ আলম খানের ছেলে শাকিব খান ও টঙ্গীবাড়ি গ্রামের বাদল মাঝির ছেলে তুরজয় মাঝি। তারা তিনজন বন্ধু ছিলেন।

এ ব্যাপারে টংগিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডব্লিউ বলেন, এক মোটরসাইকেলে চড়ে তিনজন যাচ্ছিলেন। বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুইজন মারা যান অপরজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তবে স্থানীয় বাসিন্দা আকাশ নামে এক ব্যক্তি জানান, এক মোটরসাইকেলে চড়ে তিনজন যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রলির ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। এলাকাবাসী ট্রলিটিকে ধাওয়া দিলে চালক ট্রলিসহ পালিয়ে যান।

বিজ্ঞাপন

ব. ম শামীম/আরএআর