বিজ্ঞাপন

ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

অ+
অ-
ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

সুনামগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির নাম আবু হানিফা (৫৫)। তিনি হালুয়ারগাও এলাকার মৃত ফিরোজ আলী ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবু হানিফা ও তার ভাতিজা তামিমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাচা ও ভাতিজার মধ্যে তর্ক শুরু হলে এক পর্যায়ে ভাতিজা তামিম হাতের পাশে থাকা লাঠি দিয়ে আবু হানিফাকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা থাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. শফিক ঢাকা পোস্টকে বলেন, রাত ৮টার দিকে হালুয়ারগাঁও এলাকা থেকে আবু হানিফা নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঢাকা পোস্টকে বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তামিম রায়হান/এএমকে

বিজ্ঞাপন