সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত নির্বাচিত জনসভায় যোগ দিতে সিলেট এসে পৌঁছেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের সমাবেশ শেষ করে বেলা দুইটার দিকে হেলিকপ্টারযোগে সিলেট এমসি কলেজের মাঠে এসে পৌঁছান তিনি।
শফিকুর রহমানের আগমনকে ঘিরে ইতোমধ্যে সিলেটের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দলের নেতাকর্মীরা মঞ্চের চারপাশে অবস্থান নিয়ে আমিরের আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন। তারা দলে দলে মিছিল নিয়ে সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে জড়ো হচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, যেখানে জাতীয় ও স্থানীয় রাজনীতির পাশাপাশি দলের নীতি, কর্মসূচি ও জনগণের জন্য পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট মাঠ ও মাঠের বাইরে কাজ করছে।
মাসুদ আহমদ রনি/এসএইচএ