• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মৌলভীবাজার

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমৌলভীবাজার
৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৩
অ+
অ-
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার সাড়ে ৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক  হয়েছে। দীর্ঘ সময় রেলযোগাযোগ বন্ধ থাকায় ৪টি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। 

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইঞ্জিন বিকল হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশন নিয়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলস্টেশন মাস্টার মো. রুমান আহমেদ। তিনি বলেন ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকাগামী পারাবত, ঢাকাগামী জয়ন্তিকা, সিলেটগামী পাহাড়িকা ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সিডিউল বির্পযয় ঘটেছে। 

জানা যায়, এর আগে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হুক ছিঁড়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশনের টেনে নিয়ে যাওয়া হয়। এরপর স্বাভাবিক হয় সিলেটের সাথে রেল যোগাযোগ। 

বিজ্ঞাপন

এম ইসলাম/এসএইচএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ