বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে হত্যার হুমকি

বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র (হরিণ প্রতিকের) প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে বিদেশী মুঠোফোন নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
কাজী খায়রুজ্জামান শিপন বলেন, রোববার বেলা ১১টা ৫ মিনিটে আমার নিজ মোবাইল ফোনে একটা নাম্বার থেকে কল দিয়ে ক্ষতি করবে এবং হত্যা করবে বলে হুমকি দেয়। পরবর্তী ওই নাম্বারে কল দিলে গালাগালিসহ জীবন নাশের হুমকি দেওয়া হয়। এর আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা অপরিচিত নাম্বার থেকে আমাকে কয়েকবার হুমকি-ধামকি দিয়েছে। এর কারণে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। নিরাপত্তার জন্য আমি মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি। জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন এই প্রার্থী।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি তদন্তের অনুমতির জন্য আদালতে প্রেরণ করা হবে। আদালত অনুমতি দিলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
শেখ আবু তালেব/আরকে