বিজ্ঞাপন

‘আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যালট যুদ্ধের, তারা নিচ্ছে বুলেট যুদ্ধের’

‘আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যালট যুদ্ধের, তারা নিচ্ছে বুলেট যুদ্ধের’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, আমরা কয়েকদিন ধরে দেখছি তারা কয়েকদিন ধরে বুলেট অস্ত্র কিনছে, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার হচ্ছে। আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যালেট যুদ্ধের, তারা প্রস্তুতি নিচ্ছে বুলেট যুদ্ধের। চব্বিশের গণ-অভ্যুত্থানে যে যুবকেরা পিঠ নয় বুক পেতে দিয়েছে তারা কি গুলির মুখে চুপ থাকবে? আমরা কি ভোট কেন্দ্র পাহারা দেব? নাকি তাদের হাতে ছেড়ে দিয়ে চলে আসব? আমরা ভোট কেন্দ্র পাহারা দিব ইনশাল্লাহ।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উখিয়ার কোটবাজারে কক্সবাজার-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী সমর্থনে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ আরো বলেন, জামায়াতে সম্মানিত আমির ঘোষণা দিয়েছেন ক্ষমতায় এলে পাহারাদার এপস তৈরি করা হবে। এই এপসের মাধ্যমে চাঁদাবাজিসহ সব অপরাধের অভিযোগ করা যাবে এবং ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অ্যাকশন নেবে ইনশাল্লাহ।

উখিয়ার কোটবাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা

সভায় প্রধান বক্তার বক্তব্যে দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী বলেন, কক্সবাজারের প্রতিটি আসনে দাঁড়িপাল্লার গণজোয়ার তৈরি হয়েছে। ন্যায়-ইনসাফের বাংলাদেশ হাতছানি দিচ্ছে, শাসক নয় সেবক হতে এসেছি। ইনশাল্লাহ দাঁড়িপাল্লা জয়লাভ করবে।

সভায় জামায়াতসহ ১১ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

ইফতিয়াজ নুর নিশান/এমএএস