• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝালকাঠি
হাদির বড় বোন

হাদি হত্যার বিচার চাওয়ায় নির্বাচন বানচালের অভিযোগ তোলা হচ্ছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝালকাঠি
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৩
অ+
অ-
হাদি হত্যার বিচার চাওয়ায় নির্বাচন বানচালের অভিযোগ তোলা হচ্ছে

‎হাদি হত্যার বিচার দাবি করলেই একটি পক্ষ আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্বাচন বানচালের অভিযোগ তুলছে বলে মন্তব্য করেছেন শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় বোন মাসুমা হাদি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা নয়, বরং তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। ভারত চায় না এই দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নলছিটির বিজয় উল্লাস চত্বরে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।‎

‎মাসুমা হাদি বলেন, নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার তাদের করতেই হবে। তিনি বলেন, আমরা ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

বিজ্ঞাপন

‎তিনি বলেন, ন্যায়বিচারের দাবি কখনোই নির্বাচনবিরোধী আন্দোলন হতে পারে না। বিচার চাওয়াকে রাজনৈতিক উদ্দেশে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, যা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

‎বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

‎মো. শাহীন আলম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শরিফ ওসমান হাদি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদি হত্যায় জড়িত পুরো চক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বোনের

হাদি হত্যায় জড়িত পুরো চক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বোনের