‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন বলে মন্তব্য করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।
সোমবার বগুড়ার কাহালু উপজেলার সকল ইউনিয়নের ধানের শীষ প্রতীকের ভোটার ও সমর্থকদের অংশগ্রহণে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বটতলা এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এমএএস