• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

‘৩০০ টাকার ভাড়া ১ হাজার’, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০
অ+
অ-
‘৩০০ টাকার ভাড়া ১ হাজার’, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো মানুষেরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকার সড়ক অবরোধ করেন তারা। সকাল ৮টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।

অবরোধকারীরা জানান, গতকাল (সোমবার) পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্ম দিবস ছিল। তাই শ্রমিকরা অফিস শেষে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। সেই সুযোগে বাসের চালক ও হেলপাররা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ন্যায্য ভাড়ার দাবিতে এই অবরোধ বলে জানান তারা।

আরও পড়ুন
শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার
ভারত-ফ্রান্স ছাড়াও আরও ৬ দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না
সহিংসতামুক্ত নির্বাচন : পুলিশের সক্ষমতা ও মানসিকতা নিয়ে প্রশ্ন

বিজ্ঞাপন

মুখলেস নামে এক যাত্রী বলেন, ১৭ বছর পর নির্বাচনে ভোটের আমেজ। আমি ভোট দিতে গ্রামের বাড়ি জামালপুরে যাচ্ছি। যেখানে ৩০০ টাকা ভাড়া, সেখানে এখন ১ হাজার টাকা চাচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া কার্যকরের দাবি জানাই, যাতে সরকার এদিকে নজর দেন।

পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, পোশাক কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন। কিন্তু ডাবল ভাড়া চাচ্ছে বাসের চালক হেলপাররা। আমি রাজশাহী যাবো আগে ৫০০ টাকা ভাড়া ছিল কিন্তু আজ ১ হাজার টাকার বেশি ভাড়া চাওয়া হচ্ছে। কিন্তু পোশাক শ্রমিকরা অতিরিক্ত ভাড়ার টাকা কোথায় পাবে। এতে ভোটারদের গ্রামের বাড়িতে ফিরতে ব্যাহত হতে পারে বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান ঢাকা পোস্টকে বলেন, সড়কে অতিরিক্ত যাত্রী। যাত্রীর চাপ বেশি থাকায় সড়কে অবস্থান নিয়েছে। তবে অবরোধের বিষয়টি জানা নেই বলে জানান তিনি।

বিজ্ঞাপন

লোটন আচার্য্য/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অবরোধসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী