নীলফামারীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা

নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিকের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে সংবাদ সম্মেলন করেন। এর আগে গতকাল রাতে শহরের বাবুপাড়ায় তার নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
জাপা প্রার্থী সিদ্দিক বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমার ওপর পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে। এ সময় আমার দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করে আমার সঙ্গে থাকা দুইজন সহ ৫ নেতাকর্মীকে ব্যাপক মারধর করা হয়। প্রকাশ্য এ ধরনের ঘটনার পরও কার্যকর কোনো পদক্ষেপ দেয়নি প্রশাসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেনস্তা ও নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমার কার্যালয়ে হামলা ভাঙচুর করা হয়েছে এরসঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাই। এ সময়ে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাহজাহান ইসলাম লেলিন/আরকে