• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বগুড়া

বগুড়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবগুড়া
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১
অ+
অ-
বগুড়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বগুড়ার নন্দীগ্রামে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শাজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলেন– নন্দীগ্রাম উপজেলার তেতুলিয়াগাড়ি এলাকার আব্দুস ছালাম (৩০), আবু বক্কর (২৮) ও শাজাহানপুর উপজেলার রুপিহার গ্রামের পারভেজ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট ফাতিন।

আরও পড়ুন
জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা গুরুতর আহত, খবর শুনে মায়ের মৃত্যু
বগুড়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ
বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিজ্ঞাপন

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। শাজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে শাজাহানপুর আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট ফাতিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আব্দুল মোমিন/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

রংপুরে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

৫০০ টাকা ধার না পেয়ে ভাবিকে খুন, দেবর গ্রেপ্তার

৫০০ টাকা ধার না পেয়ে ভাবিকে খুন, দেবর গ্রেপ্তার