বিজ্ঞাপন

আড়াইহাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনী এজেন্ট নিখোঁজ

অ+
অ-
আড়াইহাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনী এজেন্ট নিখোঁজ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লার নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান (৩৫) নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার ও দলীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় নিখোঁজ মাহবুবুর রহমানের ভাগিনা সাব্বির আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ মাহবুবুর রহমান আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লার গহরদী ভোটকেন্দ্রের নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিখোঁজের বিষয়ে তার ভাগিনা সাব্বির বলেন, দুপুর ১২টার দিকে মামার সঙ্গে বাসায় ফেরার পথে সবশেষ কথা হয়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আড়াইহাজার বাজারসহ আশপাশের এলাকায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেননি।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, এখন পর্যন্ত আমরা তার কোনো সন্ধান পাইনি। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি। আমাদের নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছেন। তিনি আমার নির্বাচনী এজেন্ট ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মীমরাজ হোসেন/এসএইচএ