২৫ বছর পর ভোট দিলাম: শামারুহ মির্জা

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত বেগম ও বড় মেয়ে সামারুহ মির্জা ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মা–মেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সামারুহ মির্জা বলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি ২০০১ সালে ভোটার হয়েছিলাম। প্রায় ২৫ বছর পর ভোট দিলাম। এই ভোটটি সবার জন্যই গুরুত্বপূর্ণ ও আবেগের। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ত্যাগের ফলে আমরা নির্বাচন পেয়েছি। সবাই নিরাপদে ভোট দিতে পারছে।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম।
রেদওয়ান মিলন/এসএইচএ