ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন

মাদারীপুরের রাজৈরে একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলের আশি শতাংশের বেশি পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। একজন খড় মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায় ও তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয় বলে স্থানীয়রা জানায়। ভোটকেন্দ্রের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে স্বাভাবিক হয় সবকিছু।
মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে বা কারা এই আগুন ধরিয়েছে এখনো জানা যায়নি। মোটরসাইকেলের আগুনের ঘটনায় তেমন কোনো সমস্যা তৈরি হয়নি। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।
আরকে