• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীকে চড়-থাপ্পড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪১
অ+
অ-
রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীকে চড়-থাপ্পড়

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড়-থাপ্পড় মারা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া হাবিবা পবা উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।

হাবিবাকে মারধরের একটি ভিডিও ফুটেজ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা গেছে, দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে হঠাৎ করে এক ব্যক্তি হাবিবাকে সজোরে একটি থাপ্পড় দেন। এরপর হাবিবা লুটিয়ে পড়েন। কোনোমতে সামলে উঠে দাঁড়ালেই আবার তাকে থাপ্পড় মারা হয়। এরপর হাবিবার সঙ্গে থাকা লোকজন তাকে রক্ষা করেন। আর আরেক ব্যক্তি মারধর করা ব্যক্তিকে নিয়ে দূরে সরে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, মারধর করা ব্যক্তি রজব আলী। তিনি পবার হরিয়ান ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

বিজ্ঞাপন

এ সময় হাবিবা বলেন, ভোটকেন্দ্রের সামনে এসে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। ভোট চাইছিলেন এই বলে যে—আগে তিনি প্রচারণায় আসতে পারেননি, তারপরও ভোটাররা যেন তাকে ফুটবল প্রতীকে ভোট দেন। তার এই প্রচারণায় বাধা দিয়েছিলেন বিএনপি নেতা রজব আলী। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে আমাকে চড়থাপ্পড় মারা হয়। মারধরের কারণে তিনি কানে শুনতে পাচ্ছেন না। কথা বলতেও কষ্ট হচ্ছে।

বিষয়টি নিয়ে কথা বলতে ঘটনাস্থলে বিএনপি নেতা রজব আলীকে পাওয়া যায়নি। 

কাটাখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, শুনেছে কথা কাটাকাটি ঘটনা ঘটেছে। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

শাহিনুল আশিক/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

‘বরখাস্ত’ চেয়ারম্যানকে দিয়ে ভিজিএফের চাল বিতরণের অভিযোগ

‘বরখাস্ত’ চেয়ারম্যানকে দিয়ে ভিজিএফের চাল বিতরণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি