বিজ্ঞাপন

জামায়াত প্রার্থীকে ৫৬ হাজার ভোটে হারালেন জোনায়েদ সাকি

অ+
অ-
জামায়াত প্রার্থীকে ৫৬ হাজার ভোটে হারালেন জোনায়েদ সাকি

৫৬ হাজারেরও বেশি ভোট পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি তার দলীয় প্রতীক 'মাথাল'-এ পেয়েছেন ৯৬ হাজার ৩৪২ ভোট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ফলাফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন ‘দাঁড়িপাল্লা' প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৬৭ ভোট।

এর আগে, বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে জামায়াত প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন জোনায়েদ সাকি।

বিজ্ঞাপন

এএমকে