কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ৩টি আসনের মধ্যে একটি করে আসন পেয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি ও বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী।
বিজয়ীদের মধ্যে বড় চমক ছিল কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের জয় লাভ করার বিষয়টি। এ আসনে পাঁচবারের সাবেক এমপি ও এলডিপি সাবেক মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে পরাজিত করেন ৩৬ বছরের শাওন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়াটি) রাত ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান স্বাক্ষরিত এ ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান বাহালুল পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট। ভোটের ব্যবধান ৪৬ হাজার ৫৯৫।
কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া ৭৭ হাজার ৩৭ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান পেয়েছেন ৬৩ হাজার ৪৫ ভোট। ভোটের ব্যবধান ১৩ হাজার ৯৯২।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ১ লাখ ৫৯ হাজার ২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দলটির কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য ও মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল। তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট। ভোটের ব্যবধান ৪৯ হাজার ৬৯২ ভোট।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-(এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ১৬ হাজার ৬৯৮।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোবারক হোসেন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। ভোটের ব্যবধান ১০ হাজার ১৬৯। ভোট ব্যবধান ৯ হাজার ৯৩৮।
কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনে ২ লাখ ১হাজার ৭০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মো. মনিরুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৫১ ভোট। ভোটের ব্যবধান ৮১ হাজার ৮৫৫।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিজয়ী হয়েছেন দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতিকুল আলম শাওন। তিনি পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ ভোট। ভোটের ব্যবধান ৪৩ হাজার ১৮১।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪৫ হাজার ৯১ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১ লাখ ৭০ হাজার ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৬১ ভোট। ভোটের ব্যবধান ৫১ হাজার ৪৭।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূইয়া ১ লাখ ৬৩ হাজার ৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াসিন আরাফাত পেয়েছেন ১লাখ ২৩ হাজার ৭৩৩ ভোট। ভোটের ব্যবধান ৩৯ হাজার ৯৩৪।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. কামরুল হুদা পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট। ভোটের ব্যবধান ৫৬ হাজার ৬৭০।
আরিফ আজগর/আরকে