গাজীপুরে ৩টি আসনে বিজয়ী যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনের মধ্যে তিনটিতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আলম হোসেন ভাওয়াল সম্মেলন কক্ষ থেকে তাদের নাম ঘোষণা করেন।
বিজয়ী প্রার্থীরা হলেন, গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খেলাফত মজলিশের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা এহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।
গাজীপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী সালাউদ্দিন আইউবী পেয়েছেন ১ লাখ ৭৭৯ ভোট। আসনটিতে বিএনপির ধানের শীষ প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।
গাজীপুর-৫ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী একেএম ফজলুল হক মিলন পেয়েছেন ১লাখ ৩৩ হাজর ৮৭৯ ভোট। এ আসনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লার প্রার্থী মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।
এদিকে গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থীরা ভোটে এগিয়ে রয়েছেন। তবে সরকারিভাবে আসন দুটির ফলাফল চুড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি।
আশিকুর রহমান/আরকে