• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুষ্টিয়া

কুষ্টিয়ার ৪ আসনের ৩টিতে জামায়াত, ১টিতে বিএনপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুষ্টিয়া
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২১
অ+
অ-
কুষ্টিয়ার ৪ আসনের ৩টিতে জামায়াত, ১টিতে বিএনপি

কুষ্টিয়ার ৪টি আসনের প্রাপ্ত বেসরকারি ফলাফলের ভিত্তিতে ৩টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন আর একটি আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ৭৫ হাজার ৬৬৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫৭ হাজার ৮১৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী বেলাল উদ্দিন পেয়েছেন ৮২ হাজার ১৫৩ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৭০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর ৪৬ হাজার ৫৩৪ বেশি ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৮৯ হাজার ৮১৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ৫৩ হাজার ৭'শ ৮১ বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মুফতি আমির হামজা পেয়েছেন ১লাখ ৮০ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ১ লাখ ২৬ হাজার ৯০৯ পেয়েছেন।

বিজ্ঞাপন

বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ফেসবুক পোষ্টে জামায়াত প্রার্থী মুক্তি আমির হামজাকে অভিনন্দন জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে শুভেচ্ছা ও অভিনন্দন । কুষ্টিয়ার মানুষের কল‍্যাণে যে কোন ভাল কাজে পাশে থাকব ইন শা আল্লাহ।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১৫২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসেন ৫ হাজার ৯৫০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট।

রবিউল আলম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’