বিজ্ঞাপন

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী

গোপালগঞ্জের তিনটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা, ডা. বাবর আলী ও এস এম জিলানী বেসরকারিভাবে জয় লাভ করেছেন। 

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট। 

গোপালগঞ্জ -২ আসনে বিএনপি প্রার্থী ডা. কেএম বাবর আলী ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু ৩৩ হাজার ৩৯ ভোট পেয়েছেন।

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী এস এম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ৩৩ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন।

আশিক জামান অভি/এসএইচএ