বিজ্ঞাপন

ভোটের রাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩

অ+
অ-
ভোটের রাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩

ভোটের দিন রাতে নির্বাচন শেষে বাড়ি ফেরার পথে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাই ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতা নুরুল ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের আব্দুল গফুর খানের ছেলে ইমরান খান (২৩), আভাস মন্ডলের ছেলে রবিউল মন্ডল (৩০) ও মৃত শামসুদ্দিনের শেখের ছেলে হানিফ শেখ (৩৫)।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ধানের শীষের নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীর সাথে সাক্ষাৎ করে নিজ বাড়ি ফেরার পথে পাট্টা ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হন স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুল ইসলাম। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলামকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের হয়।

বিজ্ঞাপন

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ

বিজ্ঞাপন