• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনারায়ণগঞ্জ
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৮
অ+
অ-
রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন। এরআগে ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল জানান, ভোর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের জানালার গ্লাস ভেঙে ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুন লেগে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। আগুনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের ছবি পুড়ে গেছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, রাতের আঁধারে আমাদের কার্যালয়ে হামলা করে বিএনপিকে ভয়ভীতি দেখানোর দুঃসাহস দেখানো হয়েছে। নবনির্বাচিত এমপি দিপু ভুঁইয়ার বিজয়কে যারা মেনে নিতে পারেনি, তারা এই হামলায় জড়িত থাকতে পারে। তবে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। পরাজিতরা ষড়যন্ত্র করলেও আমরা উসকানিতে পা দেব না।

ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন কাজের প্রহরী মোহাম্মদ খলিল জানান, ফজরের নামাজের আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে বাইরে বের হলে মারধরের হুমকি দেন। পরে তিনি কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী হাসান সৈকত/এসএইচএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হামলাবোমা হামলাবিএনপিঅগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাবনায় চায়ের দোকানে গুলি, আহত ২

পাবনায় চায়ের দোকানে গুলি, আহত ২

ভিজিএফের তালিকা তৈরিতে অনিয়ম, ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

ভিজিএফের তালিকা তৈরিতে অনিয়ম, ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত