• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন, প্রাণ গেল দুর্বৃত্তের গুলিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫০
অ+
অ-
নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন, প্রাণ গেল দুর্বৃত্তের গুলিতে

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে রাজশাহী মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খোঁজাপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনার পরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ গিয়েছে।  নিহত মুস্তাফার বাবা তইমুর উদ্দিন। তিনি নগরীর ডাঁশমারী এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে- তিনি এশার নামাজ শেষ বাসায় ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে মোস্তফার ডান পায়ে গুলি লাগে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পরেই মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা রামেক হাসপাতালে নিলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে রামেক হাসপাতালে মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গুলিবিদ্ধ মোস্তফাকে রাত নয়টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সে হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। 

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। 

শাহিনুল আশিক/এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের