• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

ভোলায় নিজ বাড়ির সামনে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩
অ+
অ-
ভোলায় নিজ বাড়ির সামনে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ভোলার চরফ্যাশন উপজেলায় রাতের আঁধারে নিজ বাড়ির সামনে মো. ভুট্টো (৫০) নামের এক বৃদ্ধ ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভুট্টো ওই গ্রামের মো. আক্তারুজ্জামানের ছেলে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভুট্টো তার বাড়ির সামনের রাস্তায় একা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক ধারণা, মাদকের কারবার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ওসির দেওয়া তথ্যমতে, নিহতের নামে মাদক মামলা রয়েছে।

মো. খাইরুল ইসলাম/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যাপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

নিরাপদ ঈদযাত্রায় যাত্রীদের কয়েক দফা সতর্কতা পুলিশের

নিরাপদ ঈদযাত্রায় যাত্রীদের কয়েক দফা সতর্কতা পুলিশের

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত