• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ
হুমকি-চাঁদাবাজির অভিযোগ

সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত, তিন নেতাকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪
অ+
অ-
সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত, তিন নেতাকে শোকজ

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি, ধামকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে দুই নেতার সব দলীয় পদ স্থগিত এবং চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। 

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক পাঁচটি চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

পদ স্থগিতাদেশ পাওয়া নেতারা হলেন- বেলকুচি পৌর শাখাধীন জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল ও বেলকুচি পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্ডল। এছাড়া হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধে বিএনপির তিন নেতাকে শোকজ করা হয়েছে।

ওই চিঠি দুটিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের দলীয় সব পদ থেকে স্থগিতাদেশ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন- জেলা শহরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল ও সদর থানা রোডের বিএনপি নেতা আরজু আহমেদ।

ওই তিনটি চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধের পরিপ্রেক্ষিতে আপনাদের বিরুদ্ধে কেন সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা প্রদান করা হলো।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্তগুলো অনুমোদন করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

নাজমুল হাসান/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিঅভিযোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান