• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর

ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফরিদপুর
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৮
অ+
অ-
ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৭ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দি গ্রামে ফয়সাল মাতুব্বরের বাড়ির সামনে ফরিদপুর–বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরগামী চাকলাদার পরিবহনের একটি বাস সামনে থাকা একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে ভবুকদিয়া থেকে পুকুরিয়াগামী আরেকটি ইজিবাইক আসতে দেখে চালক  নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের ডান পাশের খাদে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দলও সেখানে যায়।

বিজ্ঞাপন

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৬-১৭ জন যাত্রী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে গুরুতর আহত কেউ নেই।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জহির হোসেন/এসএইচএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনাআহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে