কুড়িগ্রামে একাধিক মামলার আসামি আলতাফ গ্রেপ্তার

কুড়িগ্রামে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলতাফ হোসেন নাগেশ্বরী উপজেলার ঝামুয়াটারি গ্রামের শাজাহান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ হোসেন নাসরিন জাহান বিলকিস হত্যা চেষ্টা মামলার ১ নম্বর আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আলতাফের বিরুদ্ধে মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি একটি প্রভাবশালী চক্রের নেতৃত্ব দিয়ে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তারকৃত আলতাফ হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মমিনুল ইসলাম বাবু/এসএইচএ