টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের বাসাইলে সিএনজির ধাক্কায় শামীম আল হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাশিল ইউনিয়নের চায়না ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম আল হোসেন বাসাইল পৌরশহরের পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান,সন্ধ্যায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সিএনজি কাশিলের চায়না ফ্যাক্টরির সামনে এলে বাসাইল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আরেকজনকে দ্রুতই হাসপাতালে পাঠায় স্থানীয়ারা।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরিফুল ইসলাম/এসএইচএ