সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে এমপি জয়নুল আবেদীন

ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে সেলিমা রহমানের চলমান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পাশাপাশি তিনি নেত্রীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন বলে জানিয়েছেন তার ব্যাক্তিগত সহকারী শফিকুল ইসলাম জুয়েল।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি রাতে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেলিমা রহমানকে জরুরি ভিত্তিতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
আরিফ হোসেন/এসএইচএ