বিজ্ঞাপন

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

অ+
অ-
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপ এবং খলিল শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহতরা হলেন- খলিল গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, একই গ্রুপের ফেরদৌস শেখ এবং খায়ের মোল্যা গ্রুপের ওসিবুর ফকির।  

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের ও খলিল শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ধরে ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের খলিল রহমান ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও ফেরদৌস হোসেন শেখ মারা যান। অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বিজ্ঞাপন

এ ঘটনায় নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি সাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে। জড়িতদের শণাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মিলন/আরকে/আরএআর

বিজ্ঞাপন