বিজ্ঞাপন

চৌগাছায় দুর্বৃত্তদের হামলায় আহত সাবেক কাউন্সিলরের মৃত্যু

অ+
অ-
চৌগাছায় দুর্বৃত্তদের হামলায় আহত সাবেক কাউন্সিলরের মৃত্যু

দুর্বৃত্তদের হামলায় আহত যশোরের চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (কুঠিপাড়া-পান্টিপাড়া) সাবেক কাউন্সিলর ও চৌগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন (৪৫) মারা গেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টার দিকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি চৌগাছা পৌরসভার কুঠিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করছেন চৌগাছা পৌরসভার সাবেক (অন্তর্বর্তী সরকার কর্তৃক অব্যাহতিপ্রাপ্ত) মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল। তিনি বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া মোড়ে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন চৌগাছা শহরে তার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে স্থানীয় চিহ্নিত কতিপয় দুর্বৃত্ত এসএস পাইপ দিয়ে তার মাথার পেছন দিকে হামলা করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

বুধবার ভোরে সেখানে শাহীনের মাথায় অপারেশন করা হয়। তখন চিকিৎসকরা বলেছিলেন, ৭২ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না। তবে ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি। অবশেষে সোমবার রাত সোয়া ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় সাবেক কাউন্সিলর শাহিন মারা গেছেন বলে জানতে পেরেছি। তবে পরিবারের পক্ষ থেকেও কোন লিখিত অভিযোগ করা হয়নি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেজওয়ান বাপ্পী/এসএইচএ

বিজ্ঞাপন