কুড়িগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচানো নাসরিন বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর নিহতের স্বামী নুর আলম পলাতক রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার নুর আলমের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাসরিন বেগমকে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেলে তার শয়ন কক্ষে খুঁজতে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুর নিথর দেহ দেখতে পান। পরে বাড়িতে তার স্বামীকে দেখতে না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, রাতে সেহরি খাওয়ার পর ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে যায়। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মান অভিমান থেকে নাসরিন বেগম আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশও।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
মমিনুল ইসলাম বাবু/এসএইচএ