বিজ্ঞাপন

ভুরুঙ্গামারীতে ভারতীয় ৪ কেজি গাঁজা উদ্ধার

ভুরুঙ্গামারীতে ভারতীয় ৪ কেজি গাঁজা উদ্ধার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভারতীয় ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট সীমান্ত এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।  

ভুরুঙ্গামারী সার্কেল ( এএসপি) মুনতাসির মামুন মুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ ও ২২ ব্যাটেলিয়ন কুড়িগ্রাম (বিজিবি)ময়দান বিওপির একটি দল অভিযান চালিয়ে একটি মসজিদের সামনের পাকা রাস্তায় লাল স্কচটেপ মোড়ানো প্যাকেটে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়।

তিনি আরও জানান,  তাদের কাছে খবর ছিল, ভারতীয় সীমান্তে পার হয়ে গাঁজার চালানটি ভুরুঙ্গামারী থেকে নাইট কোচ যোগে ঢাকায় যাবে। পরিত্যক্ত মাদকগুলো জিডি মূলে উদ্ধার দেখানো হয়েছে। পরে মালিকানা বের করা সম্ভব হলে মামলা হবে। সীমান্তের ১ কিলোমিটারের মধ্যে হওয়ার বিজিবির জিম্মায় দেয়া হয়েছে। তারা থানায় এসে জিডিমূলে জব্দ তালিকা তৈরি করবে।

মমিনুল ইসলাম বাবু/এসএইচএ

বিজ্ঞাপন