৫ ক্রেতার হাতে ওয়ালটনের উপহার তুলে দিলেন চিত্রনায়ক আমিন খান

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনে টাঙ্গাইলে পাঁচজন ক্রেতার পাওয়া উপহারের বিভিন্ন পণ্য আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কালিহাতীর এলেঙ্গা শামসুল হক কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপহার তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম।
টাঙ্গাইলে ওয়ালটনের উপহারপ্রাপ্তদের মধ্যে, ক্রেতা মো. জলিল, মো. শামীম, সিদ্দিক মন্ডল, হুমায়ন কবির ও মো. শাহজাহান খান প্রত্যেকে একটি করে ফ্রিজ কিনে উপহার হিসেবে পেয়েছেন আরেকটি করে নতুন ফ্রিজ। চিত্রনায়ক আমিন খানের হাত থেকে উপহার পেয়ে আনন্দে আপ্লুত ক্রেতারা।
ক্রেতা মো. জলিল বলেন, আগে আমরা টাকা দিতাম পণ্য নিতাম। ওয়ালটনের পণ্য কিনে যে আরেকটি পণ্য উপহার পাওয়া যায় সেটি ছিল কল্পনার বাইরে। ওয়ালটন আমাদের দেশের পণ্য। আজ থেকে ওয়ালটনের প্রতি আমাদের আগ্রহ আরও বেড়ে গেল।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান বলেন, সাধারণ মানুষের হাতে উপহার দিতে পেরে আমিসহ ওয়ালটন পরিবার আনন্দিত। আমরা সাধারণ মানুষের মন খুশি করতে চাই। সাধারণ মানুষের চাহিদা অনুযায়ি পণ্য তৈরি করছে ওয়ালটন। দেশে তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে গেছে। ওয়ালটনের পণ্য বিশ্বের প্রায় ৫৩ টি দেশে রপ্তানি হচ্ছে।
তিনি বলেন, আমি আশা করবো আপনারা সবাই ওয়ালটনের সাথে থাকবেন। আগামীতে ওয়ালটন আরও বড় বড় অফার বাজারে নিয়ে আসছে।
প্রসঙ্গত, দেশজুড়ে চলছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন কোটি কোটি টাকার পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা।
গত বছরের ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের এই সিজনে দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার। সারা দেশে প্রতিদিন অসংখ্য ক্রেতার হাতে উপহারের ফ্রি পণ্য তুলে দিচ্ছেন ওয়ালটন কর্তৃপক্ষ। ওয়ালটন পণ্যের ক্রেতারা ঈদুল ফিতর পর্যন্ত ক্যাম্পেইনের এই সুবিধা পাবেন।
আরিফুল ইসলাম/এমএএস