বিজ্ঞাপন

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সদস্য আপন ত্রিপুরা সংগ্রাম (২৮) নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) দুপুরে পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঢাকা পোস্টকে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা সাংগঠনিক কাজে ওই এলাকায় যান। এ সময় প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে গুলি করে হত্যা করে।

নিহত আপন ত্রিপুরা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা পদ্মিনী পাড়া গ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।

এ ঘটনায় ইউপিডিএফ জেএসএস (সন্তু গ্রুপ)-কে দায়ী করেছে। সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে সংগঠনটি। তবে এ বিষয়ে এখনও জেএসএসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এখনও মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়নি।

মোহাম্মদ শাহজাহান/এসএইচএ 

বিজ্ঞাপন