বিজ্ঞাপন

জামালপুরে সৎ ভাইয়ের রডের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

জামালপুরে সৎ ভাইয়ের রডের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক কলহের জেরে সৎ ভাইয়ের রডের আঘাতে বড় ভাই মো. মাসুদের (৩০) মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মাসুদ একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত নাম মো. হাসিব (২৬)। তিনি একই এলাকার মমিনের ছেলে। তারা দুইজন একই মায়ের সন্তান। 

জানা গেছে, পারিবারিক কলহের জেরে বৈমাত্রেয় ভাই হাসিব বড় ভাই মাসুদ আমিনুরকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে মাসুদের মাথার খুলি ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মজনু জানান, আমি রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় দেখি, রাস্তায় পড়ে আছেন মাসুদ। আমি দেখতে পেয়ে সবাইকে ডাকাডাকি করি। তারপর তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুর ইসলাম। 

মেলান্দহ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. ওবাইদুর হক বলেন, তারা একই মায়ের সন্তান। দুই ভাইয়ের মধ্যে বসত-বাড়ি নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। আজ রাতে হঠাৎ এই ঘটনা ঘটে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

হৃদয় আহম্মেদ/এসএইচএ

বিজ্ঞাপন