আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই : মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা এদেশের অর্থনীতিকে একটি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে চাই। দুর্নীতিমুক্ত একটি সমাজ আমরা বিনির্মাণ করতে চাই। যে জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতিকে জিরো টলারেন্সের মধ্যে রেখেছেন।
শনিবার (৭ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ব্যুরো ইনস্টিটিউ কনফারেন্স রুমে ইফতার মাহফিলে সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের যাত্রা কিন্তু খুব কম সময় হযেছে । এর মধ্যে মাত্র কয়েকদিন ধরে আমরা কাজ করতে শুরু করছি। এই সময়ের মধ্যে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেগুলো কিন্তু একে একে বাস্তবায়ন করতে পদক্ষেপ নিয়েছি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত সরকারের সময় এদেশে যেভাবে দুর্নীতি হয়েছে, তাতে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। সেই জায়গা থেকে সোনালী ব্যাংক তার অবস্থান শক্তভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে। আপনাদের কর্মদক্ষতা দিয়ে সেটি আপনারা অর্জন করতে সক্ষম হয়েছেন। এজন্য অর্থনৈতিক ক্ষেত্রে যে ভূমিকা. সেটি আপনারা বজায় রাখবেন; এটি আপনাদের কাছে আমার আহ্বান ।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সরকারের প্রতি আস্থা রাখবেন। আমাদের যে কমিটমেন্ট, সে কমিটমেন্ট অনুযায়ী আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ওনার চলাফেরা এবং সময়মত অফিস করা এটি বাংলাদেশের মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কোনো প্রটোকল ওইভাবে নিচ্ছেন না। সাধারণ মানুষের মতোই তিনি যাতায়াত করছেন। যে কারণে আজ ঢাকা শহরের গতি বৃদ্ধি পেয়েছে।
সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলনে জামালপুর জেনারেল'স ম্যানেজার অফিস গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সোনালী ব্যাংক পিএলসি মো. শওকত আলী খান, ডেপুটি ম্যানেজার ইকবাল হোসেন ও রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ১০১ টি শাখার কর্মকর্তারা।
আরিফুল ইসলাম/এসএইচএ