• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

  1. সারাদেশ
  2. কুড়িগ্রাম

ভিজিএফের তালিকা তৈরিতে অনিয়ম, ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুড়িগ্রাম
১২ মার্চ ২০২৬, ২০:০২
অ+
অ-
ভিজিএফের তালিকা তৈরিতে অনিয়ম, ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হলে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদে।

বিজ্ঞাপন

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। উপজেলার ১৩টি ইউনিয়নের ভিজিএফ কর্মসূচির আওতায় ৮৩ হাজার ৩৭ জন্য ব্যক্তির বিপরীতে ৮৩ মেট্রিক টন ৩৭০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ধরনীবাড়ি ইউনিয়নে ৬ হাজার ৮০০ ব্যক্তি এই সুবিধা পাবেন। বর্তমানে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সুবিধাভোগীদের তালিকা তৈরি করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক- ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের হতদরিদ্র মানুষের তালিকা তৈরির জন্য যাচাই-বাচাই হবে। কিন্তু চেয়ারম্যান এরশাদুল হক সকালে এসে তার অনুসারী ও পছন্দের ব্যক্তিদের কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি জমা নেন। পরে দুপুরে ওই ওয়ার্ডগুলোর ইউপি সদস্যরা ও সাধারণ মানুষ এসে জানতে পারেন তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। পরে বিকেলে তারা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের কাছে তালিকা তৈরিতে অনিয়মের বিষয়ে জানতে চান। সুবিধাভোগী বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলে ইউপি সদস্যরা ও স্থানীয় লোকজন চেয়ারম্যানের সাথে পরিষদে কথা কাটাকাটিতে লিপ্ত হন। 

এ ঘটনায় চেয়ারম্যানসহ তার অনুসারীদের সঙ্গে সাধারণ জনগণ ও ইউপি সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যান এরশাদুল হক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

বিজ্ঞাপন

ধরানীবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সকলের সমন্বয়ে দুঃস্থদের তালিকা তৈরির কথা থাকলেও চেয়ারম্যান তার অনুসারীদের নিয়ে আগেই তালিকা তৈরি করেন। এ ঘটনায় বঞ্চিত জনগণ ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অ্যাম্বুলেন্সে থাকা ধরানীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ওবায়দুল হক জানান, চিকিৎসার জন্য চেয়ারম্যানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। 

তিনি চেয়ারম্যানের বরাত দিয়ে জানান, স্বচ্ছ-তালিকা তৈরির জন্য উদ্যোগ নিলে ইউপি সদস্যরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের ওপর হামলা চালায়।  

বিজ্ঞাপন

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বলেন, চেয়ারম্যানের সাথে ইউপি সদস্যদের হাতাহাতির কথা শুনেছি। আজ সকল ইউপি সদস্য চেয়ারম্যান এরশাদুল হকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে আমার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। 

মমিনুল ইসলাম বাবু/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান