• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় কিশোরগঞ্জে সাংবাদিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ
১২ মার্চ ২০২৬, ২১:৫৫
অ+
অ-
মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় কিশোরগঞ্জে সাংবাদিক আটক

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় দৈনিক নয়া দিগন্তের নিকলী সংবাদদাতা আলী জামসেদকে আটক করেছেন সহকারী কমিশনারের (ভূমি) প্রতীক দত্ত। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে নিকলী হাসপাতাল মোড় এলাকা থেকে আলী জামসেদকে আটক করা হয়

বিজ্ঞাপন

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এসি ল্যান্ড প্রতীক দত্তের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে সম্প্রতি একাধিক সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত এক খবরে উল্লেখ করা হয়, এক মুক্তিযোদ্ধার নাতি রিকশাচালককে মারধর এবং ৩৬ জন বীর মুক্তিযোদ্ধাকে স্থানীয় খাস জমি থেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার অভিযোগ রয়েছে এসি ল্যান্ডের বিরুদ্ধে। ওই সংবাদ প্রকাশের পর থেকেই প্রতীক দত্ত ক্ষুব্ধ ছিলেন বলে দাবি সাংবাদিকদের। পূর্বের সংবাদ প্রকাশের জের ধরেই পরিকল্পিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আলী জামসেদকে আটক করা হয়।

তবে এ বিষয়ে এসি ল্যান্ড প্রতীক দত্ত বলেন, মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাকে আটক করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলেন, সাংবাদিককে আটক করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য। আটকের সময় তাকে লাঞ্ছিত করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে নিকলী থানা পুলিশের সহযোগিতায় তাকে আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান, এর আগেও প্রতীক দত্তের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদের বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। 

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কিশোরগঞ্জ প্রতিনিধি এস কে রাসেল বলেন,  দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করলেই প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সাংবাদিকদের টার্গেটে পরিণত করেন। এতে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করা হয়। নয়া দিগন্তের প্রতিনিধি আলী জামসেদ এসি ল্যান্ডের আক্রোশের শিকার হয়েছেন।

তিনি অবিলম্বে আলী জামসেদের মুক্তি এবং নিকলীর এসি ল্যান্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশ আলী জামশেদকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে হস্তান্তর করে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন। 

মোহাম্মদ এনামুল হক হৃদয়/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান : বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান : বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২