• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
১২ মার্চ ২০২৬, ২২:৩৪
অ+
অ-
আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি ঘন ঘন মত-পথ বদল করি না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিএনপি ক্ষমতায় আসলে জাতির পিতা জিয়াউর রহমান। আমি এ রকম চিন্তা করি না। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে কাদের সিদ্দিকীর নিজ বাসভবনে ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আমি যেমন বঙ্গবন্ধুর অবদান সমস্ত অন্তর দিয়ে স্বীকার করি, ঠিক তেমনি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের যে অবদান, অবিস্মরণীয় অবদান সেটাকেও আমি ওইভাবেই শিকার করি। তাই কী বাদ দেওয়া হলো আর কী রাখা হলো এটা বড় কথা না। দেশের মানুষের কাছে কোনটা গ্রহণীয় সেটাই বড়। 

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ই আগস্ট নির্মমভাবে নিহত হয়েছেন। এই দিবসটি পালন করলেও তা যেমন হবে- এটা পালন না করলেও তেমনি। এটা যদি বাংলার মানুষের অন্তরে থাকে সেটাই হবে সার্থকতা। তবে ৭ই মার্চের ভাষণ এটা স্থগিত করা বুদ্ধিমানের কাজ না। বাঙালির ঐতিহ্য এতে ভূলুণ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের হট্টগোল প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, গণতন্ত্র থাকলে হট্টগোল থাকবে। আসলে বর্তমান সরকার ঠিক কাজ করেছে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যে তারেক রহমানের এটা হচ্ছে শ্রেষ্ঠ সিদ্ধান্ত। রাষ্ট্রপতির ভাষণ সাধারণত সরকার লিখে দেয়। যা লিখে দেয় তাই রাষ্ট্রপতিকে পড়তে হয়, এবং এ রাষ্ট্রপতিও তাই পড়েছেন। উনি কোন ভুল ভ্রান্তি করেন নাই। যেভাবে দিয়েছেন সেভাবে করে দিয়েছেন। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতি থাকে কিনা। সেখানে দেশের মানুষের সম্মান থাকে কিনা। দেশের মানুষের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব পায় কিনা। এছাড়া অন্য কিছু চাই না।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছবুর খান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া  প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফুল ইসলাম/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদকাদের সিদ্দিকী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

‎রাঙামাটিতে এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ

‎রাঙামাটিতে এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না : মঈন খান

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না : মঈন খান