• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
১৩ মার্চ ২০২৬, ০২:৩২
অ+
অ-
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

সাতক্ষীরার প্রায় ২৩০ বছরের পুরোনো ঐতিহাসিক কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্সে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- পুরাতন সাতক্ষীরার ছয়য়ানী মসজিদ মোড় এলাকার বাসিন্দা তানভির রহমান (২১), একই এলাকার রাকিবুল ইসলাম রাকিব (২৫), মায়ের মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম (২০), পলাশপোল এলাকার বাসিন্দা আল ইমরান হোসেন সাকিব (২৫), পারমাছখোলা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৫) এবং গাংনিয়া মাহামুদপুর এলাকার বাসিন্দা বাবলু গাজী (৪২)।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত ঐতিহাসিক কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে ‘মায়ের বাড়ি’ নামে পরিচিত এই মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে দুর্বৃত্তরা প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে বলে জানানো হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্তের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ইব্রাহিম খলিল/এসএইচএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাচুরিঅপরাধগ্রেফতারপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অনিয়মশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে