• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জ
১৩ মার্চ ২০২৬, ০৩:৪৪
অ+
অ-
সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকালে মো. সানি মিয়া (২৭) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৩১.৮১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে সোনামসজিদ আইসিপি দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবির নিয়মিত তল্লাশিতে তিনি ধরা পড়েন।

শুক্রবার (১৩ মার্চ) রাত পৌনে একটার দিকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

আটক সানি মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, সানি মিয়া আইসিপি পার হওয়ার সময় আর্চওয়ে মেটাল ডিটেক্টরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। বিজিবি সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হলে তার পায়ুপথে স্বর্ণের বারের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মান চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারি সমিতি কর্তৃক যাচাই করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ সীমান্ত এলাকায় স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। রাতেই তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এছাড়া সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন সতর্ক অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আশিক আলী/এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযানবাংলাদেশভারতআটকবিজিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

তামাক প্যাকেটে সতর্কচিত্র বদল জরুরি, বললেন গবেষকরা

তামাক প্যাকেটে সতর্কচিত্র বদল জরুরি, বললেন গবেষকরা

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের