• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা
স্পিকার

জাতীয় সংসদ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
১৩ মার্চ ২০২৬, ১২:৫৪
অ+
অ-
জাতীয় সংসদ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে  ১০ টার কিছু সময় আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুলেল শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এ কথা বলেন।

সংসদ অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলীদের ওয়ার্কআউট নিয়ে স্পিকার বলেন, বিরোধীদল তাদের দৃষ্টিকোণ থেকে এটা করেছে। প্রথম দিনই ওয়ার্ক আউটটা না করলেই ভালো হতো। যাই হোক সেটি তাদের বিষয়।

সংসদের সরকার ও বিরোধী দল উভয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদের সরকার ও বিরোধী দল উভয়ে সহযোগিতার মাধ্যমে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমরা আশা করব, আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারকে গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবে। বিশেষ করে ফ্যাসিস্টদের বাংলাদেশে পুনরায় উত্থান না হয়। সেজন্য ঐক্যবদ্ধভাবে সব রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ নিয়ে কার্যকর ভূমিকা পালন করবে। 

বিজ্ঞাপন

স্পিকার আরও বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আমরা একটি ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। আশা করি এই ঐক্য স্থাপন করতে আমরা সক্ষম হব। আমরা আশা করি, যে বাংলাদেশের জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে এবং বাংলাদেশকে ধীরে ধীরে উন্নয়নের দিকে নিয়ে যাবে। বিশেষ করে জনগণের অর্থনৈতিক উন্নয়ন দেশের সামাজিক নিরাপত্তা বিধান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ সব ধরনের ভূমিকা পালন করবে বলে জানান তিনি । 

লোটন আচার্য্য/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় সংসদসংসদ অধিবেশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

সংসদে উত্থাপন করা ১৩৩ অধ্যাদেশের তালিকা প্রকাশ

সংসদে উত্থাপন করা ১৩৩ অধ্যাদেশের তালিকা প্রকাশ

গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীগণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে

ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী

ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী