• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

নিখোঁজ যুবকের মরদেহ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
১৩ মার্চ ২০২৬, ১৫:২২
অ+
অ-
নিখোঁজ যুবকের মরদেহ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে

ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজের ৩ দিনের মাথায় প্রতিবেশীর নির্মাণাধীন অব্যবহৃত সেপটিক ট্যাংকের ভেতর থেকে বালুচাপা অবস্থায় লিটন নায়েব (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলাকোপা গ্রামের নায়েব বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি ওই একই বাড়ির হারুন নায়েবের ছেলে বলে জানা গেছে। এর আগে গত ১০ মার্চ দিনগত রাত আনুমানিক ১১টার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

স্বজন ও স্থানীয়রা জানান, লিটনের স্ত্রী কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে তার বাবারবাড়িতে বেড়াতে গিয়েছেন। লিটন তার বাবার বাড়িতেই ছিল। ১০ মার্চ রাত ১০টার দিকে তিনি স্থানীয় বাজার থেকে ফিরে নিজ ঘরে শুয়ে ছিলেন। এরপর স্বজনরা দেখেন লিটন ঘরের নিজ কক্ষে নেই এবং শুধুমাত্র ঘরের জানালা খোলা। 

বিজ্ঞাপন

পরবর্তীতে রাত পেড়িয়ে সকাল হলে স্বজনরা চারিদিকে খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে গতকাল দৌলতখান থানায় লিটনের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা। পুলিশ জিডিমূলে লিটনের মোবাইলের কল হিস্ট্রি বের করে দেখেন লিটন নিখোঁজ হওয়ার আগ মুহুর্তে সর্বশেষ ইয়াসমিন নামে এক নারীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেছে এবং উক্ত নারীর লোকেশন তার বাড়ির পাশেই,অর্থাৎ প্রতিবেশি,এবং তার স্বামী প্রবাসী।

তারা আরও জানান,পরবর্তীতে স্বজনরা প্রতিবেশী ওই নারীর বাড়িতে গিয়ে জানতে পারেন তিনি গতকাল হটাৎ বাড়ি থেকে অন্য কোথাও চলে গেছেন। এবং 'স্বজনরা ওই নারীর বসতঘরের পাশে নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভেতরে উঁকি দিয়ে দেখেন ভেতর বালু দিয়ে কবরের মতো করে রাখা।  বিষয়টি তাদের সন্দেহ হলে পরবর্তীতে সেফটিক ট্যাংকের ভেতরে নেমে নিখোঁজ লিটনের মরদেহ বালুচাপা অবস্থায় পান স্বজনরা। স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে একপর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করেন। স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশী প্রবাসী মোসলেউদ্দিনের বাড়ির সেফটিক ট্যাংকের ভেতর থেকে নিখোঁজ লিটনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, ওই বাড়িতে মোসলেউদ্দিনের স্ত্রী ইয়াসমিন একাই থাকেন বলে জানা গেছে। এর আগে, লিটনের স্বজনরা থানায় জিডি করেছিল,পরবর্তীতে লিটনের সর্বশেষ অবস্থান ও কার সঙ্গে কথা বলেছিল তা শনাক্ত করি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

খাইরুল ইসলাম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

বাড়িতে বসে দিতেন বিভিন্ন দেশের ভিসা, অবশেষে ধরা

বাড়িতে বসে দিতেন বিভিন্ন দেশের ভিসা, অবশেষে ধরা

রংপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

রংপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮