• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ
নাহিদ ইসলাম

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিময়মনসিংহ
১৩ মার্চ ২০২৬, ২২:৪৮
অ+
অ-
আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

আওয়ামী লীগ এমন একটি দল, যারা গুপ্ত হামলা, অগ্নিসন্ত্রাস এবং দাঙ্গা-হাঙ্গামা করে রাজনীতিতে টিকে থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ জিমনেসিয়ামে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ ৫ আগস্ট তাদের প্রতিহত করেছিল। এ সময় তিনি আওয়ামী লীগকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও বিশ্বাসী। আপনারা তাদের পুলিশের হাতে ধরিয়ে দিন। গ্রেপ্তারের ব্যবস্থা করুন।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে জন প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে ব্যবস্থা না নিলে যা করণীয় তা করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে ঘরে বসে না থাকার কথাও বলেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মো. মাজহার ফকির, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান প্রমুখ।

এ ছাড়া, কেন্দ্রীয় নেতাকর্মী, ময়মনসিংহ বিভাগের চার জেলার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

ফ্যাসিস্ট দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে

বিরোধীদলীয় চিফ হুইপফ্যাসিস্ট দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫