• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর

জনগণের স্বার্থে আত্মীয়-নেতাকর্মী কাউকে চিনি না : শামা ওবায়েদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফরিদপুর
১৩ মার্চ ২০২৬, ২৩:২৭
অ+
অ-
জনগণের স্বার্থে আত্মীয়-নেতাকর্মী কাউকে চিনি না : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, জনগণের স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে আমি কোনো আত্মীয়স্বজন চিনি না, আমি কোনো নেতাকর্মীও চিনি না।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখানে আমার সবচেয়ে বড় আপনজন হলো আমার সামনে থাকা মানুষ—আমার এলাকার মানুষ, আমার সাধারণ মানুষ। আমার সাধারণ মানুষকে যদি ভালো রাখতে হয়, তাহলে পরিবার-পরিজন, নেতা-কর্মী সব ত্যাগ করে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলের আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দার তালমা, ডাঙ্গি ও রামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেন, নগরকান্দাবাসী, সালথাবাসী আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব যদি আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হয়, তাহলে সব লোভ-লালসা এবং সকল অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রেখে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।

বিজ্ঞাপন

শামা ওবায়েদ বলেন, আপনারা ইতোমধ্যে আমার কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। সেই চিঠিটি প্রত্যেকটি সরকারি দপ্তরে গেছে। সেই চিঠিতে লেখা আছে—আমার নাম ব্যবহার করে, আমার অজ্ঞাতে যদি কেউ আপনাদের কাছে কোনো কাজ বা কোনো অন্যায় কাজ নিয়ে যায়, সেগুলো আপনারা প্রশ্রয় দেবেন না। এটা আমি আজকে সাবধান করে দিলাম। দয়া করে সকল অন্যায় কাজ থেকে আপনারা বিরত থাকবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলনের পর জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আপনারা দেখেছেন—গতকাল ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য এবং বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য যে পবিত্র সংসদ এতদিন অকার্যকর অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ, গতকাল আমাদের সংসদ আবার কার্যকর হয়েছে। ইনশাআল্লাহ, এই পবিত্র পার্লামেন্ট, পবিত্র জাতীয় সংসদ বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হবে।

জহির হোসেন/এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণঅভ্যুত্থানইফতারজাতীয় সংসদবিএনপিশামা ওবায়েদ ইসলাম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎজুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ

চবির ২ হাজার শিক্ষার্থীকে নিয়ে তুর্কিয়ে দিয়ানেতের ইফতার

চবির ২ হাজার শিক্ষার্থীকে নিয়ে তুর্কিয়ে দিয়ানেতের ইফতার

মালদ্বীপে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালদ্বীপে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত